Showing posts with label হাসিনা জাহান. Show all posts
Showing posts with label হাসিনা জাহান. Show all posts

Tuesday, 14 July 2020

অতুলনীয় একজন

অতুলনীয় একজন  - অগ্রজ শাহ্জাহান মিঞাকে নিয়ে স্মৃতিচারণ

আমার দৃষ্টিতে বড়ো ভাই অতি সাধারণ জীবন যাপন করতেন। তিনি যে বেতন পেতেন তার অধিকাংশই টাকা তাঁর ছোটো ছোটো ভাইদের লেখাপড়া ও বাবার হাত খরচের জন্য অকাতরে দিয়ে গেছেন। তিনি নিজের জন্য আজীবন কোনো সঞ্চয়ের কথা ভাবেননি। নিজেকে অনেকটা আড়ালে রেখে গেছেন। মনে প্রাণে কোনো কিছুর বিনিময়ে পাওয়ার আকাঙ্খা ছিলো না তাঁর। আমি বয়সে অনেক ছোটো হওয়ায় এবং ভাই অধিকাংশ সময় চাকরি সূত্রে বাইরে থাকায় আমি শুধুই দূর থেকে এইটুকুই মাত্র বলতে পারি।

তিনি ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও ধার্মিক ছিলেন। ... তিনি যেন বেহেস্তবাসী হন এ কামনা করি।

খলিলুর রহমান, ঢাকা।

দূর আকাশের তারা
হাসিনা জাহান (১৯৩৩০১০১-২০০৫১০১৮)
শাহ্জাহান মিঞা  (১৯২৬০৩০১-২০০৬০৬০৩)
রৌদ্র-ছায়া
কবি গোলাম মোস্তফা সড়ক
কবিরপুর, শৈলকুপা, ঝিনাইদহ
১৯৯৫?


অধ্যাপক খলিলুর রহমান
শান্তিনগর, ঢাকা, বাংলাদেশ।
২০২০০৭১৪


করোনা ক্রান্তিকালে আমার শিক্ষাগুরু অধ্যাপক খলিলুর রহমানকে লিখেছিলাম স্মৃতিচারণ করার জন্য। ফেসবুক ম্যাসেঞ্জারে এই চিঠি পেলাম। ~ ভিসিভি

প্রকাশকাল: ২০২০০৭১৪
শেষ সম্পাদনা: ২০২০০৭২৫

♣ আরো তথ্য  --
♣ নিবিড় নীলিমা, ফেসবুক পেইজ:
https://www.facebook.com/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-108313520969567
♣ মুক্ত-বিহঙ্গ ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-011-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97/136713116386958
♣ বাবার-কথা ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-/3075747462483494

Sunday, 7 June 2020

বাবার কথা ... ♥

~ শফিউল ইসলাম


[উৎসর্গ: আমার বাবা শাহজাহান মিঞা ও মা হাসিনা জাহান - যাদের স্বপ্নের সিঁড়ি বেয়ে আজ আমি আমরা এপর্যন্ত!]


বাবা বলতেন, "তুমি যাকে সবচে' বেশি ভালোবাসবে, সেই একদিন পেছনে ছুরি মারবে! তুমি চুপটি করে সরে যেয়ো। তাকে ক্ষমা করে দিয়ো।"

🕊 শ. ই.


বাবা বলতেন, "সৎ সংগে স্বর্গবাস; অসৎ সংগে সর্বনাশ!" সৎ কারা? যারা আজ দূর আকাশের তারা।
🕊 শ. ই.


বাবা বলতেন, "ইচ্ছে থাকলে উপায় হয়।" আমি উপায় খুঁজে পেতে হেঁটেছি অনেক দূর। অবশেষে সাগরের সন্ধান পেয়ে গেলাম!
🕊 শ. ই.


বাবা বলতেন, "মানুষের উপকার করো; যদি না পারো, ক্ষতি কোরো না।"
🕊 শ. ই.


বাবা বলতেন, "আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে!"
🕊 শ. ই.


বাবা বলতেন, "কেউ দেখে শেখে। কেউ ঠেকে শেখে। বাঙালি শিখেও শেখে না!"
🕊 শ. ই.


বাবা বলতেন, 'টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল; তার চেয়েও অধিক গোল, মনের গণ্ডগোল!' 

🕊 শ. ই.


বাবা বলতেন, 'কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ; তার চেয়েও অধিক কালো, মনের হিংসার দ্বেষ!' 🕊 শ. ই.


বাবা বলতেন-- ‘সবচে' শ্রেষ্ঠ স্থান লাইব্রেরি, সবচে' নিকৃষ্ট স্থান বাজার!’
🕊 শ. ই.



হাসিনা জাহান ♥♪♥ শাহজাহান মিঞা


দূর আকাশের তারা
হাসিনা জাহান (১৯৩৩০১০১-২০০৫১০১৮)
শাহ্জাহান মিঞা  (১৯২৬০৩০১-২০০৬০৬০৩)
রৌদ্র-ছায়া
কবি গোলাম মোস্তফা সড়ক
কবিরপুর, শৈলকুপা, ঝিনাইদহ

১৯৯৫?

Hasina Jahan (01-01-1933 :: 18-10-2005) :: Shahjahan Miah ( 01-03-1926 :: 03-06-2006)


♠ Last Edited: 20200607 ♠ Last Updated: 20201121

♣ আরো তথ্য  --
♣ নিবিড় নীলিমা, ফেসবুক পেইজ:
https://www.facebook.com/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-108313520969567
♣ মুক্ত-বিহঙ্গ ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-011-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97/136713116386958
♣ বাবার-কথা ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-/3075747462483494

Sunday, 19 February 2012

মূক্ত বিহঙ্গ :: The Free Bird (♥♪♥)

by Shafiul Islam on Wednesday, December 15, 2010 at 10:59pm ·


উৎসর্গঃ আমার বাবা শাহজাহান মিঞা ও মা হাসিনা জাহান - যাদের স্বপ্নের সিড়ি বেয়ে আজ আমি আমরা এপর্যন্ত!

ছোটবেলায় বাবার চিঠিতে জানতে পারতুম আমরা আমাদের চিঠিতে কি কি বানান ভুল করেছি। প্রতিনিয়ত আমরা আমাদের ভুলগুলো থেকে শিখতাম।

বাবা একটাই বই লিখেছিলেন - মূক্ত বিহঙ্গ। বইয়ের পান্ডুলিপিটা অনেক গোপনে সযত্নে রেখেছিলেন। বাবার স্বপ্ন ছিল - তার মেয়ে যখন বাংলায় উচ্চ শিক্ষা পাশ করবেন, তখন তাকে দিয়ে পান্ডুলিপিটার প্রুফরিড করিয়ে প্রকাশ করবেন।

অবশেষে যখন সময় হলো, তখন জানা গেল আমাদের আনোয়ার ওটা বিক্রী করে কটকটি খেয়েছে।

শফিউল 20060904



Mukto Bihongo :: The Free Bird

Dedicated to my dad Shahjahan Mian and mom Hasina Jahan

My dad was a delightful dreamer and a passionate believer of ‘simple living and high thinking’. In the midst of loads of family responsibilities, he treasured sometime to finish his first and last book ‘mukto bihongo’ meaning ‘free bird’. He neglected to publish it and saved it for my sister so that she would be able to edit it following her masters' degree in Bengali.

One day, after my sister’s university graduation, he was searching his draft manuscripts. Anwar, our most trusted domestic helper, was unaware that he cleaned the house, disposed some old papers, mukto bihongo pandulipi (manuscript) in exchange of sweet ‘kat kati’.

Shafiul 20030512

-- শফিউল ইসলাম (♥♪♥)

ইমেইল: shafiul_i@yahoo.com :: ওয়েবঃ www.textek.weebly.com
Hawkesbury :: Ontario :: Canada :: 20060904
www.linkedin.com/in/shafiul2009
Originally published on Sep 04/2006 at www.biggani.org
http://biggani.com/content/view/1498/101/


· · · Share · Delete