Showing posts with label আঞ্জুমান আরা. Show all posts
Showing posts with label আঞ্জুমান আরা. Show all posts

Sunday, 16 December 2012

আমি যদি হতাম - জীবনান্দ দাশ (*-*)

আমি যদি হতাম - জীবনান্দ দাশ (*-*)





জীবনান্দ দাশ
Photo Courtesy of: http://www.bdstamps.com/Commemorative/2000/2000_Jibanananda_Das.htm

আমি যদি হতাম
জীবনান্দ দাশ

::
আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
::
প্রেমের কবিতা - ২
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar

আমি যদি হতাম - জীবনান্দ দাশ (*-*)

ShafSymphonyShafSymphony·28 videos
8
3 views
Like 0     Dislike 0
Published on Dec 5, 2012
আমি যদি হতাম - জীবনান্দ দাশ (*-*)
আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
::
প্রেমের কবিতা - ২
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar


::
আমি যদি হতাম - জীবনান্দ দাশ (*-*)
আমি যদি হতাম বনহংস;
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;

তাহলে আজ এই ফাল্পুনের রাতে
ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে
আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে
আকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-
তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন-
নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা,
শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে
সোনার ডিমের মতো
ফাল্গুনের চাঁদ।
হয়তো গুলির শব্দঃ
আমাদের তির্যক গতিস্রোত,
আমাদের পাখায় পিস্‌টনের উল্লাস,
আমাদের কন্ঠে উত্তর হাওয়ার গান!

হয়তো গুলির শব্দ আবারঃ
আমাদের স্তব্ধতা,
আমাদের শান্তি।
আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না:
থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার;
আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে।

Saturday, 15 December 2012

হঠাৎ দেখা - রবীন্দ্রনাথ ঠাকুর (*-*)

হঠাত দেখা - রবীন্দ্রনাথ ঠাকুর (*-*)





রবীন্দ্রনাথ ঠাকুর
Photo Courtesy of:  http://prothom-aloblog.com/posts/18/110938

হঠাৎ দেখা
রবীন্দ্রনাথ ঠাকুর
::
আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী

::

প্রেমের কবিতা - ২

Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar


হঠাৎ দেখা - রবীন্দ্রনাথ ঠাকুর (*-*)

ShafSymphonyShafSymphony·28 videos
8
3 views
Like 0     Dislike 0
Published on Dec 5, 2012
হঠাৎ দেখা - রবীন্দ্রনাথ ঠাকুর (*-*)
আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
::
প্রেমের কবিতা - ২
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar

হঠাত দেখা - রবীন্দ্রনাথ ঠাকুর (*-*)

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সন্তব হবে কোনোদিন৷

আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে-
দালিম ফুলের মতো রাঙা,
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে৷
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব,
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব, সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে৷
থমকে গেল আমার সমস্ত মনটা,
চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে৷

হঠাত্ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার৷
সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেন শুরু-
'কেমন আছ', কেমন চলছে সংসার'
ইত্যাদি৷
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে৷
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনোটা বা দিলেই না৷
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়-
কেন এ-সব কথা,
আর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা৷

আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে৷
এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে৷
মন এ হল সাহস কম নয়-
বসলুম ওর এক-বেঞ্চিতে৷
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
'কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার৷
আমাকে নামতে হবে পরের স্টেশনেই
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই৷
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে৷
সত্য করে বলবে তো?
আমি বললেম, 'বলব৷'
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে-
কিছুই কি নেই বাকি?
একটুকু রইলেম চুপ করে,
তারপর বললেম,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে৷'

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেন নাকি৷
ও বললে, 'থাক্, এখন অ যাও ও দিকে৷'
সবাই নেমে গেল পরের স্টেশনে৷
আমি চললেম একা৷৷

হঠাত দেখা
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

Sunday, 9 December 2012

উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥

উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥





উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥

ShafSymphonyShafSymphony·41 videos
8
No views
Like 0     Dislike 0
Published on Dec 6, 2012
উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥
Upekkhita

আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
::
♥♪♥
প্রেমের কবিতা - ২
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar




♥♪♥

রাজশেখর বসুর একটি ছোটগল্প - উপেক্ষিতা

তিন নম্বর রডোড্রেনডন রোড,বালিগঞ্জ। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। ড্রয়িংরুমে পিয়ানোর কাছে উপবিষ্ট গরিমা গাংগুলী , তাহার সম্মুখে ইজিচেয়ারে চটক রায়। ঘরে আসবাব বেশি নাই, কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে , অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে।

এই চটক ছেলেটি যেমন ধনী তেমনই মিষ্টভাষী বিনয়ী বাধ্য, চিমটি কাটিলেও টুঁ শব্দ করে না - যাহাকে বলে নারীর মনুষ্য অর্থাৎ লেডিজম্যান। না হইবে কেন, সে যে পাঁচ বৎসর বিলাতে থাকিয়া স্রেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে। এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ। গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বেই কন্যাকে বাগদত্তা দেখিতে চান,তাই তাঁহারা যাত্রার পূর্বসন্ধ্যায় ভাবী দম্পতিকে বিশ্রম্ভালাপের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন।

কিন্তু আলাপ তেমন জমে নাই। গোটা পনের গান শেষ করিয়া গরিমা তৃতীয় বার জানাইল - "কাল আমরা যাচ্ছি।"

চটক বলিল - "ও"।

হায়রে বিদায়বার্তার এই কি উত্তর ! গরিমার কথা যোগাইতেছে না। অগত্যা বলিল - "সেই ভুটানী গজলটা গাইব কি?"

"নাঃ এইবার ওঠা যাক।"

"সেকি হয়, আগে বৃষ্টি থামুক।"

চটক চেয়ারে বসিয়া নীরবে উশখুশ করিতে লাগিল। মিনিট-দুই পরে আবার বলিল - "এইবার উঠি।"

গরিমা ভাবিতেছিল , কবি বৃথাই লিখিয়াছেন - 'এমন দিনে তারে বলা যায়।' এই বাদল-সন্ধ্যা কি নিষ্ফল হইবে? চটকের কি হইল? কেন সে পালাইতে চায়? তাহার কিসের অস্বস্তি কিসের অস্থিরতা? গরিমার মোহিনীশক্তি আজ তাহকে ধরিয়া রাখিতে পারিতেছে না। সেই ভেটকি-মুখী বেহায়া মেনী মিত্তিরটা চটককে হাত করে নাই তো? হবেও বা, যা গায়ে পড়া মেয়ে ! গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফেলিয়া বলিল " আর একটু বসুন।"

কিন্তু চটক বসিল না। চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল-" নাঃ চললুম, গুডনাইট।"

বৃষ্টির নিরবচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল। গেল,যাহা বলিবার তাহা না বলিয়াই চলিয়া গেল -- ভোঁপ ভোঁপ - দূরে বহু দূরে।

গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল। তাহার পরেই এক লাফ। ভীষণ সত্য সহসা প্রকট হইল। বেচারা চটক!!

চেয়ারে অগুনতি ছারপোকা।

১৩৩৬ (১৯২৯)




♥♪♥

সৌজন্যে : http://bengalidownload.com/index.php/topic/204

Saturday, 8 December 2012

তুমি: ২০ বছর আগে ও পরে - রফিক আজাদ

Tumi: 20 Bochhor Aage o Pore - Rafiq Azad (*-*)





রফিক আজাদ
Photo Courtesy of: http://priyokobita.wordpress.com/tag/rafiq-azad/

Tumi: 20 Bochhor Aage o Pore - Rafiq Azad (*-*)

তুমি: ২০ বছর আগে ও পরে

রফিক আজাদ

আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার

সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী

Tumi: 20 Bochhor Aage o Pore - Rafiq Azad (*-*)

ShafSymphonyShafSymphony·23 videos
8
No views
Like 0     Dislike 0
Published on Dec 2, 2012
তুমি: ২০ বছর আগে ও পরে
রফিক আজাদ
::
আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar

Sunday, 2 December 2012

প্রিয়তমাসু - সুকান্ত ভট্টাচার্য

Priyotomashu - Sukanta Bhattacharya (*-*)





Published on Dec 1, 2012 by
Priyotomashu - Sukanta Bhattacharya
সুকান্ত ভট্টাচার্য
Recitation: Anjuman Ara & Shafiqul Islam Bahar
Album: Premer Kobita - 2
Courtesy of Dawn Music
&
Preetilata Prokashoni

Category:

License:

Standard YouTube License


Photo Courtesy of: http://www.prothom-alo.com/detail/date/2012-11-15/news/86111


Photo Courtesy of : http://www.prothom-alo.com/detail/news/223962

প্রিয়তমাসু


সীমান্তে আজ আমি প্রহরী।
অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক'রে
আজ এখানে এসে থমকে দাড়িয়েছি-
স্বদেশের সীমানায়।

দূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,
স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে
নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো
দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে;
- ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও।

আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক,
হাতে এখনো দুর্জয় রাইফেল,
রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ,
আজ এখন সীমান্তের প্রহরী আমি।
আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ,
স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠিঃ
কিছুতেই বুঝি না কী ক'রে এড়াব তাকে?
কী ক'রে এড়াব এই সৈনিকের কড়া পোশাক?
যুদ্ধ শেষ। মাঠে মাঠে প্রসারিত শান্তি,
চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া,
প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল,
গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক,
রাত্রে চাঁদ ওঠেঃ আমার চোখে ঘুম নেই।

তোমাকে ভেবেছি কতদিন,
কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে,
কত গোলা ফাটার মুহূর্তে।
কতবার অবাধ্য হয়েছে মন, যুদ্ধজয়ের ফাঁকে ফাঁকে
কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে
তোমার আর তোমাদের ভাবনায়।
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে
ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে,
ঝড়ে আর বন্যায়, মারী আর মড়কের দুঃসহ আঘাতে
বাব বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব।
আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্র।
জানি না আজো, আছ কি নেই,
দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে
জানি না তাও।

তবু লিখছি তোমাকে আজঃ লিখছি আত্মম্ভর আশায়
ঘরে ফেরার সময় এসে গেছে।
জানি, আমার জন্যে কেউ প্রতীক্ষা ক'রে নেই
মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গলঘটে;
জানি, সম্বর্ধনা রটবে না লোক মুখে,
মিলিত খুসিতে মিলবে না বীরত্বের পুরস্কার।
তবু, একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে
সে তোমার হৃদয়।
যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে;
পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়
আর সামনে নয়,
এবার পেছনে ফেরার পালা।

পরের জন্যে যুদ্ধ করেছি অনেক,
এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে।
প্রশ্ন করো যদি এত যুদ্ধ ক'রে পেলাম কী? উত্তর তার-
তিউনিসিয়ায় পেয়েছি জয়,
ইতালীতে জনগণের বন্ধুত্ব,
ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র;
আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা।

আমি যেন সেই বাতিওয়ালা,
সে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য,
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।।

কাব্যগ্রন্থঃ ঘুম নেই

Courtesy of: http://www.bangla-kobita.com/sukanta/priyotomasu/

Saturday, 10 November 2012

Brishti Chinhito Valobasa - Abul Hasan (*_*)

Brishti Chinhito Valobasa - Abul Hasan (*_*)





আবুল হাসান
Photo Courtesy of: http://prothom-aloblog.com/posts/76/167811

Brishti Chinhito Valobasa - Abul Hasan (*_*)

বৃষ্টি চিণ্হিত ভালাবাসা ~ আবুল হাসান
Published on Nov 6, 2012 by
Recitation: Anjuman Ara & Shafiqul Islam Bahar
Album: Premer Kobita - 2
Courtesy of Dawn Music
&
Preetilata Prokashoni

Category:

License:

Standard YouTube License

Tuesday, 6 November 2012

Sunday, 30 September 2012

Kothopokothon 1/11 - Purnendu Patri



পূর্ণেন্দু পত্রী
 পূর্ণেন্দু পত্রী - উইকিপিডিয়া

পূর্ণেন্দু পত্রী | কবিতার খাতা


Published on Sep 30, 2012 by
Recitation: Anjuman Ara & Shafiqul Islam Bahar
Album: Premer Kobita - 2
Courtesy of Dawn Music
&
Preetilata Prokashoni

Category:

License:

Standard YouTube License


পূর্ণেন্দু পত্রী
Photo Courtesy of: http://priyokobita.wordpress.com/tag/he/
আবৃত্তি ::
আঞ্জুমান আরা ও শফিকুল ইসলাম বাহার

১৯৯৪ (?)

Saturday, 22 September 2012

Dotalai Landing by Ahsan Habib

Click on the link to Listen to Audio and Video



Published on Sep 3, 2012 by
Recitation: Anjuman Ara & Shafiqul Islam Bahar
Album: Premer Kobita - 2
Courtesy of Dawn Music
Dhaka
c1994



আবৃত্তি ::
আঞ্জুমান আরা ও শফিকুল ইসলাম বাহার

১৯৯৪ (?)

আহসান হাবীব

আহসান হাবীব (কবি) - উইকিপিডিয়া

Sunday, 20 February 1994

প্রেমের কবিতা - ২

প্রেমের কবিতা - ২

আবৃত্তি ::
আঞ্জুমান আরা ও শফিকুল ইসলাম বাহার

১৯৯৪ (?)

প্রেমের চিঠি ও সংলাপ

প্রেমের চিঠি ও সংলাপ

অংশগ্রহনে :
লুৎফুন নাহার লতা, আঞ্জুমান আরা, ডালিয়া, জয়া, পিউ ও শফিকুল ইসলাম বাহার

১৯৯৪ (?)

প্রেমের কবিতা


প্রেমের কবিতা

আবৃত্তি ::
লুৎফুন নাহার লতা, আফরোজা বেলী, শফিকুল ইসলাম বাহার, আঞ্জুমান আরা, এমি 

১৯৯৪ (?)