Showing posts with label BBC Bangla. Show all posts
Showing posts with label BBC Bangla. Show all posts

Friday, 18 April 2014

সংবাদ-সংযোগে দুরদর্শীতার রুপরেখা ♥♪♥

~ শফিউল ইসলাম

[উত্‍র্গ: সত্য-অনুসন্ধানে যিনি আজও নিখোজ - জহির রায়হান - যিনি হয়তো আজ দূর আকাশের তাঁরা]

বি.বি.সি. - বাংলার একটা চমত্‍কার তথ্য-সংবাদ-চিত্র। বিশাল একটা প্রেক্ষাপট - মাত্র ২ মিনিটে পরিবেশন করেছেন মানসী বড়ুয়া। দেখুন সংবাদ-সংযোগে মাল্টি-মিডিয়ার ব্যবহার ও সত্য প্রকাশের একান্ত একাগ্রতা। প্রাসঙ্গিক গবেষণা, তথ্য ও ত্‍স - সবকিছুর সুন্দর সমন্বয়। সব মিলিয়ে এটি একটি অনন্য প্রতিবেদন। কী অপূর্ব শিক্ষনীয়, বহুমুখী-বিশ্লেষণ। আশা-প্রত্যাশা, সংকট-সুযোগ ও সুদূরপ্রসারী বাস্তবতার চিত্রপট।

মাত্র ২ মিনিটে জেনেছি, শিখেছি ও ভেবেছি। এত ভালো লেগেছে যে - আবার শুনেছি, দেখেছি, জেনেছি, শিখেছি ও ভেবেছি। যেটা আমি অনেক সংবাদ-মাধ্যমে এমনভাবে পাইনি। আর পেলেও প্রশ্ন জেগেছে - উদ্দেশ্যপ্রণোদিত কিনা?

একারণেই বুঝি সত্য খবরের খোঁজে বি.বি.সি.'র বিশ্বাসযোগ্যতা বেশ উল্লেখযোগ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বি.বি.সি.'র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার শেকড় অনেক গভীরে। এমনকি গ্রাম-গঞ্জের মানুষকে দেখেছি মুক্তি-যুদ্ধের সময় বি.বি.সি.'র সংবাদ অনেক বেশি শুনেছে ও বিশ্বাস করেছে। কেন? প্রত্যয়। প্রুতিশ্রুতি। একাগ্রতা। দুরদর্শীতা। মূল্যবোধ।

নীচের  লিংক-টা  ক্লিক করুন। দেখুন প্রতিশ্রুতিশীল ও দূরদর্শী সাংবাদিকতার অনবদ্য প্রতিবেদন:

http://www.bbc.co.uk/bengali/multimedia/2014/04/140410_mb_india_elex_data_viz.shtml

কৃতজ্ঞতা: বি.বি.সি. - বাংলা।

♥♪♥
শফিউল ইসলাম
ক্যানাডা
২০১৪ এপ্রিল ১৮

সৌজন্যে: Vision Creates Value: http://visioncreatesvalue.blogspot.ca/2014/04/blog-post_18.html


মানসী বড়ুয়া ♥♪♥ বি.বি.সি. - বাংলা

Monday, 14 April 2014

সাক্ষাৎকার: কল্যাণী কাজী ♥♪♥


'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল ....' ♥♪♥
কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়া।
Like ·  · 


Courtesy of: http://www.bbc.co.uk/bengali/multimedia/2014/04/140409_big_int_kalyani_kazi.shtml

এ সপ্তাহের সাক্ষাৎকার: কল্যাণী কাজী

সর্বশেষ আপডেট বুধবার, 9 এপ্রিল, 2014 15:01 GMT 21:01 বাংলাদেশ সময়
kalyani kazi
কল্যাণী কাজী
এ সপ্তাহের সাক্ষাৎকারে এই পর্বের অতিথি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ কল্যাণী কাজী
নব্বই ছুঁই ছুঁই কল্যাণী কাজী বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের গুণমুগ্ধ- বড় হয়েছেন তাঁর কবিতা পড়ে- প্রভাত ফেরিতে তাঁর লেখা উদ্দীপন সঙ্গীত গেয়ে।
তখন কোনোদিনও স্বপ্নেও ভাবেন নি কবির ছোট ছেলে প্রখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধর সঙ্গে বিবাহবন্ধনে তিনি আবদ্ধ হবেন।
১৫/১৬ বছর বয়সে ভারতের বিহার রাজ্যে রাঁচী বেড়াতে গিয়ে আকস্মিকভাবে কাজী অনিরুদ্ধর সঙ্গে পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে।
বিয়ের আগেই কবিকে প্রথম দেখার অভিজ্ঞতা ছিল স্বপ্নের মত- কিন্তু কবি তখন বাক্‌রুদ্ধ।
কল্যাণী কাজী বলছিলেন নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা নজরুল ইসলাম না থাকলে তখনকার রক্ষণশীল সমাজে কাজী অনিরুদ্ধর সঙ্গে তাঁর বিয়ে হত কীনা সন্দেহ।
১৮ বছর বয়সে পুত্রবধূ হয়ে ওই সংসারে ঢোকার পর খুব কাছ থেকে দেখেছেন কাজী নজরুল ইসলামকে।
অসুস্থতার মধ্যেও গান কবিকে কীভাবে টানত তার স্মৃতিচারণ করেছেন কল্যাণী কাজী।
রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে রবি পরিক্রমা লিখছেন তিনি। পরিবারের সদস্যদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে তাঁর 'অন্তরঙ্গ' সিরিজের শেষ বই 'অন্তরঙ্গ নজরুল' লেখার ইচ্ছা রয়েছে কল্যাণী কাজীর।
পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যখন কাজী নজরুল ইসলামের গান নিয়ে মানুষের ছিল প্রবল উৎসাহ বলছিলেন তিনি, কিন্তু এরপর বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গে নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসার হয়নি।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একটি নজরুল অ্যাকাডেমি তৈরি করেছেন এবং হয়েছে একটি নজরুল তীর্থ। তবে তাঁর কথায় এখনও রয়ে গেছে উপযুক্ত শিক্ষকের অভাব।
কল্যাণী কাজী আশা করছেন এগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গে নজরুল চর্চ্চা আগামীতে আবার জনপ্রিয় হবে।
কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়া

Wednesday, 12 February 2014

বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন


Wasfia Nazreen


Wasfia Nazreen
Photo Credit: globalvoicesonline.org

বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন

সর্বশেষ আপডেট বুধবার, 12 ফেব্রুয়ারি, 2014 16:09 GMT 22:09 বাংলাদেশ সময়
বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতচূড়ায় ওঠার অভিযান শুরু করেন প্রায় তিন বছর আগে।
এভারেস্টসহ পাঁচটি চূড়ায় তার আরোহণ সম্পন্ন হয়েছে।
এই অভিযানের মূল লক্ষ্য কী? প্রাকৃতিক, শারীরিক, মানসিক, ও আর্থিক প্রতিকূলতা মোকাবেলা করে অভিযান চালিয়ে যাবার শক্তি তিনি কোথা থেকে পাচ্ছেন?
ওয়াসফিয়া নাজরিনের সাক্ষাৎকার নিয়েছেন সাবির মুস্তাফা।
http://www.bbc.co.uk/bengali/multimedia/2014/02/140211_sm_wasfia_nazreen_bigintv.shtml

ফিচার ও বিশ্লেষণ


Bangladesh: Lone Woman Shows Resilience by Peaking Su

Bangladesh On Seven Summits Wasfia Nazreen - YouTube








♥♪♥ Bravo Bangladesh ~*~
'নতুন দিনের ডাক, সাহসে ভরে যাক...!'
♥♪♥
3Like ·  ·